ডোমজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
দি নিউজ লায়ন; ডোমজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভোর ৬টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের দেখেন, ডোমজুড়ে অঙ্কুরহাটিতে জাতীয় সড়কে ধারে বিরিয়ানি দোকানে দাউদাউ করে আগুন জ্বলছে! দোকানটি আবার একটি বহুতলের নীচে। ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিস ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় একটি ইঞ্জিন।
মিনিট চল্লিশের চেষ্টাও আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। তখন অবশ্য দোকানটির আর কিছুই অবশিষ্ট ছিল না। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল যথেষ্টই। দমকলকর্মীর সঠিক সময়ে চলে আসায় বড় কোনও অঘটন ঘটেনি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।

Post a Comment